শেরপুরে খ্রিস্টানদের দুই দিনব্যাপী ফাতেমা রাণীর তীর্থোৎসব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ২৬ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী বারোমারি ধর্মপল্লীতে আজ বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হচ্ছে ক্যাথলিক খ্রিস্টানদের দুই দিনব্যাপী ফাতেমা রাণীর তীর্থোৎসব।
পাপ স্বীকার ও খ্রিস্টযাগের মাধ্যমে শুরু হবে বার্ষিক এ তীর্থোৎসবের আনুষ্ঠানিকতা। এতে পৌরহিত্য করবেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পনেন পল কুবি।
তীর্থোৎসব উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা।
১৯৪২ সালে প্রতিষ্ঠিত নালিতাবাড়ীর বারোমারি ধর্মপল্লীতে ময়মনসিংহ ধর্ম প্রদেশের প্রয়াত বিশপ ফ্রান্সিস এ গমেজ ১৯৯৮ সালে ‘ফাতেমা রাণীর তীর্থস্থান’ হিসেবে ঘোষণা করেন।
এখানে পর্তুগালের ফাতেমা নগরের আদলে ও অনুকরণে পাহাড় ঘেরা মনোরম পরিবেশে গড়ে তোলা হয় ‘ফাতেমা রাণীর তীর্থস্থান’। সেই থেকে খ্রিস্টমন্ডলীর সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর ভিন্ন-ভিন্ন মূলসুরের উপর ভিত্তি করে অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিনব্যাপী বার্ষিক তীর্থোৎসব উদযাপিত হয়ে আসছে।
এবার ২৬ তম তীর্থোৎসবে মুলসূর নির্ধারণ করা হয়েছে ‘সিনোদিও মন্ডলীতে মিলন, অংশগ্রহণ ও প্রেরণ কাজে ফাতেমা রাণী মা মারিয়া’।
আজ বিকেলে খ্রিস্টযাগের মাধ্যমে তীর্থের আনুষ্ঠানিকতা শুরু হয়ে রাতে তীর্থস্থানের উঁচু-নিচু পাহাড়ি টিলার আড়াই কিলোমিটার পথে জলন্ত মোমবাতি হাতে খালি পায়ে ধর্মীয় বাণী উচ্চারণ করে খ্রিস্টভক্তরা আলোক শোভাযাত্রায় অংশ নেবেন। রাতব্যাপী মা মারিয়ার ৪৮ ফুট উঁচু মূর্তির সামনের চত্বরে হবে সাক্রামেন্টের আরাধনা, নিশি জাগরণ ও নিরাময় অনুষ্ঠান।
আগামীকাল শুক্রবার সকালে জীবন্ত ক্রুশের পথ পরিভ্রমণ শেষে দুপুরে মহাখ্রিস্টযাগের মাধ্যমে তীর্থোৎসবের সমাপ্তি ঘটবে।
তীর্থস্থান পরিদর্শন করে পুলিশ সুপার মোনালিসা বেগম জানিয়েছেন, এটা এ অঞ্চলের খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এখানে বাইরে থেকেও কয়েক হাজার খ্রিস্টভক্ত তীর্থযাত্রী অংশ নেবেন। সকলের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে। নেওয়া হয়েছে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা।
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক








